Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৮:৫২

ঢাকা: রাজধানীর রমনা ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় কামরুন নাহার (৪৪) নামে এস গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুন নাহারকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বামী ও রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩ এর কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, পরিবার নিয়ে রমনা ইস্টার্ন হাউজিং এ একটি বাড়ির তৃতীয় তলার থাকেন। তাদের পরিবারে একছেলে ও দুই মেয়ে রয়েছে।

তিনি জানান, ঘটনার সময় অফিসে ছিলেন তিনি। দুই মেয়ে কলেজে এবং বাসায় চার বছরের ছেলে ছিল। ছেলের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখেন, তার স্ত্রী কামরুন নাহার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক তাকে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কামরুন নাহারের স্বামী আবুল কালাম আজাদের দাবি, দীর্ঘদিন ধরে তার স্ত্রী রোগাক্রান্ত ছিলেন। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূকে তার স্বামী ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এনইউ