Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১৪:০২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৪:০৮

সোহেল চৌধুরী, ফাইল ছবি

ঢাকা: জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৭ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এদিন কোন সাক্ষী আদালতে উপস্থিত হয়নি। এ জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।

এখন পর্যন্ত মামলাটিতে তিন জনের সাক্ষ্য শেষ হয়েছে।

মামলার আসামিরা হলেন- ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, তারিক সাঈদ মামুন, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী, ফারুক আব্বাসী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।

বিজ্ঞাপন

জানা যায়, রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সারাবাংলা/এআই/ইআ