Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেলিনা হোসেন ও অমরেশ রায়কে রাজশাহী জেলা প্রশাসনের সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ২১:৪২

রাজশাহী: বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরকে বিশেষ সম্মাননা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। শনিবার বিকেলে (১৪ জানুয়ারি) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপি সাহিত্য ও সংস্কৃতি মেলার সমাপনীতে এই সম্মাননা দেওয়া হয়।

এর আগে একই স্থানে সাহিত্য ও সংস্কৃতি মেলার সমাপনী ও সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে এই মেলার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।

সমাপনীতে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, রাজশাহী মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি মেলার উদ্বোধন করা হয়। এতে প্রায় দুই হাজার কবি ও সাহিত্যিকের অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো কবি ও সাহিত্যিকদের নিয়ে ‘সাহিত্য ও সংস্কৃতি মেলা’ অনুষ্ঠিত হলো রাজশাহীতে।

সারাবাংলা/একে