Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফারদিনের মৃত্যু: বুশরাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরা জড়িত নন মর্মে প্রতিবেদন দাখিল করেছে ডিবি পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় বুশরার অব্যাহতি চেয়ে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির ধার্য তারিখ রয়েছে। রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত বছর ৭ নভেম্বর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

ময়নাতদন্তে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশের মাথার বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকের ভেতরেও আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।

মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করে পুলিশ।

গত বছরের ১০ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে বুশরা কারাগারে পাঠানো হয়। গত ৮ জানুয়ারি বুশরার জামিন মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/একে
বিজ্ঞাপন

আরো