Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইরফান সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১২

ঢাকা: রাজধানীর কলাবাগানে নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ইরফান সেলিমের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী শ্রী প্রাণনাথ।

গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। ইরফান সেলিম আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অপর ৪ আসামি হলেন, এরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মিজানুর রহমান, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

জানা যায়, ২০২০ সালের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা দেয়। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে এরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনায় ওই বছরের ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

২০২১ সালের ১১ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের উপপরিদর্শক মমিনুল হক।

সারাবাংলা/এআই/ইআ
বিজ্ঞাপন

আরো