Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৫

ঢাকা: ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের ব্যয় হবে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা। সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি ও বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এই সার কেনা হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আজকের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে এ সার কেনা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকা। বিসিআইসির মাধ্যমে এ সার কেনা হবে।

সারাবাংলা/জিএস/এনইউ