Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমান বরাবর পদবঞ্চিতদের স্মারকলিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৩ ২০:৩৯

ঢাকা: স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা ওই স্মারকলিটি মঙ্গলবার (০৮ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পৌঁছে দেন।

স্বেছাসেবক দলের পুর্নাঙ্গ কমিটির অনিয়ম গুলো যাচাই বাচাই করে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের যেন মুল্যায়ন করা হয়, সে ব্যাপারে দলের হাই কমান্ডকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে স্মারলিপিতে।

স্মারকলিপি দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব রশিদ, আশ্রাফ উদ্দিন রুবেল, সাগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য হুমায়ুন কবির, সাফায়েত রিপন, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, মির্জা ইয়াছিন, মুশফিকুর লেনিন, আবু সাঈদ ভুইয়া, রাজন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এনইউ