Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে ৩ স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল

রাবি করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ০৮:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাবি: ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচের মহারণকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসুর) উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ও ছাত্রদলের উদ্যোগে রাবির কেন্দ্রীয় শহিদ মিনারে জায়ান্ট স্ক্রিনে খেলার দেখার আয়োজন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, বড় পর্দায় ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। খেলা শুরুর আগেই দর্শকদের জন্য প্রয়োজনীয় আসন, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তিন স্থানে এবার বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে। রাকসু স্টেডিয়ামে, ছাত্রদল শহিদ মিনারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জোহা চত্বর হয়ে প্যারিস রোডে দেখাবে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমরা গেটে চেকিংয়ের ব্যবস্থা করবো, শিক্ষার্থীদের বলবো তারা যেন আইডি কার্ড সাথে নিয়ে আসে। বহিরাগত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর