Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ০৯:১০

ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত

ভোলা: জেলার সদর উপজেলায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প। এসময় চিকিৎসার জন্য যথাযথ পরিবেশ ও কাগজপত্র ঠিক না থাকার দায়ে ডায়াগনস্টিক সেন্টারগুলোকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।

ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো— আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস।

এ বিষয়ে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।’

বিজ্ঞাপন

সব ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর