Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মতিঝিলে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৯

ঢাকা: রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, ‘আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।’

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/একে