Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৯:১২ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৯:১৪

ছবি: সংগৃহীত।

পাবনা: পাবনায় জেলা মাদকদ্রব্য অধিদফতরের (ডিএনসি) অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় ডিএনসির পরিদর্শক মো.আব্দুর রহিম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

আটক মো. হাসিবুর রহমান সাগর (৩০) উপজেলার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

মো.আব্দুর রহিম বলেন, শনিবার (২৫ জুলাই) সাগরকে বোবড়াখালী গ্রামে তার নিজ প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া ডাইং থেকে গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় ডিএনসি’র পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় দুটি আলাদা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন