Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ৭ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:১৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (১২ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানার সিআরবি ফ্রান্সিস রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাতজন হলেন— দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক মানিক (২৩), আলী আকবর (২৬), নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মনির হোসেন (২০) ও বেলাল হোসেন (১৭)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সারাবাংলাকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে। তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে চারটি টিপ ছোরাও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিআরটিসি থেকে সিআরবি, স্টেশন রোড ও, রিয়াজউদ্দিন বাজারের দিকে যাতায়াত করা গাড়ী এবং পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনএস