Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে সবুজ কারখানা এখন ২০৬টি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫৮

ঢাকা: দেশে আরও বেড়েছে সবুজ কারখানা (গ্রিন ফ্যাক্টরি)। তৈরি পোশাক খাতে বিশ্বের ২০৬টি সবুজ কারখানা এখন বাংলাদেশে। সর্বশেষ আরও দুইটি কারখানা এ তালিকায় যুক্ত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, এ বছরই ২০০ সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এরমধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির তথ্য মতে, গাজীপুরের এস এম সোর্সিং ও নাইস কটন লিমিটেড এই তালিকায় যুক্ত হয়েছে।
ইউএসজিবিসির তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২০৬টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৭৬টি, গোল্ড ১১৬টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটারির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/এনইউ