Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২৩:২৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ২৩:৩৫

মৃহাত ইসলাম তাকির মরদেহের পাশে স্বজনরা।

ভোলা: সদর উপজেলায় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে গলায় ফাঁস দিয়ে মৃহাত ইসলাম তাকি (১৩) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মহিলা কলেজ রোডের অনুকা স্টিল হাউজ ভবনের তৃতীয় তলায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তাকি স্থানীয় স্কুল শিক্ষক মইনুল ইসলাম জুয়েল ও সামসুন নাহার দম্পতির বড় মেয়ে এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।

তাকির স্বজনরা জানায়, সম্প্রতি তিনি স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নেন কিন্তু ভালো ফলাফল করতে পারেননি। এ নিয়ে গত বেশ কয়েকদিন ধরে হতাশায় চুপচাপ ছিলেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে তার বাবা মা একসঙ্গে পারিবারিক কাজের জন্য বাড়ির বাহিরে যান এসময় তাকি একাই বাড়িতে ছিলেন। পরে তার বাবা মা বাড়ি ফিরে এসে দেখেন তকির কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। পরে অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাকি।

বিজ্ঞাপন

ভোলা সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর