Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫১

ঢাকা: রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে বিএসএমএমইউতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওয়াসিফ উল্লাহ, পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুরত উল্লাহ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ওয়াসিম উল্লাহ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিকড় পরিবহন নামের বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ঘটনার পরপরই শিকড় পরিবহনটি জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ