Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৭ পদক ইউনাইটেড কারাতে ক্লাবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ২০:০১

বান্দরবান: সপ্তম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ইউনাইটেড কারাতে ক্লাবের মূল শাখা বান্দরবানের খেলোয়াড়রা সোনা, রূপা ও তামাসহ ৭টি পদক অর্জন করেছেন। এছাড়া কোর্চেস পরীক্ষায় এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কাতা কোর্চ হয়েছেন সেনন্সি জউপ্রু।

সেনন্সি জউপ্রু বাংলাদেশের প্রথম নারী কাতা কোর্চ। তার এই সফলতা বাংলাদেশের জন্য গর্বের। নেপালের কাঠমন্ডুতে এই কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আর্ন্তজাতিক কারাতে খেলোয়াড় ও বিচারক শিহান সিংমং’র প্রতিষ্ঠিত ইউনাইটেড কারাতে ক্লাব বাংলাদেশের মূল শাখা বান্দরবানের কারাতে খেলোয়াড়রা ২টি সোনা, ৩টি রূপা ও ২টি তামার পদক অর্জন করেন।

বিজ্ঞাপন

পদক বিজয়ীরা হলেন— সিংক্যউ পুরুষ (দলগত কাতা) সোনার পদক, ক্যছাইউ মার্মা পুরুষ (দলগত কাতা) সোনার পদক, রেংহিন ম্রো পুরুষ (দলগত কাতা) সোনার পদক, ক্যছাইউ মার্মা পুরুষ (৪৭ কেজি) সোনার পদক, সিংক্যউ পুরুষ (একক কাতা) রূপার পদক, রুইতুম ম্রো মহিলা (একক কাতা) রূপার পদক, রুইতুম ম্রো মহিলা (দলগত কাতা) রূপার পদক, ছাইনুয়ই মার্মা মহিলা (দলগত কাতা) রূপার পদক, টুম্পং ম্রো মহিলা (দলগত কাতা) রূপার পদক, রেংহিন ম্রো পুরুষ (৫৭কেজি) তামার পদক এবং টুম্পং ম্রো মহিলা (৪৭ কেজি) তামার পদক।

এই আয়োজনে সেনন্সি জউপ্রু এশিয়ান কারাতে ফেডারেশনের কোর্চেস পরীক্ষায় এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কাতা কোর্চ হয়ে দেশকে সম্মানিত করেছেন।

সারাবাংলা/এনএস