Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৪

গাজীপুর: জেলার সদর উপজেলায় বটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক প্রেমিক। পরে প্রেমিকের দেওয়া তথ্য মতে বাথরুম থেকে প্রেমিকার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় প্রেমিক মিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের নাম মারিয়া আক্তার ঝর্ণা (১৯)। তিনি গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আর গ্রেফতার প্রেমিকের নাম মিরাজ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ঝর্ণার সঙ্গে মিরাজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মিরাজকে বিয়ে করবে বলে ঝর্ণা কথা দিয়েছিলেন। পরবর্তীতে ঝর্ণার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক রয়েছে— এমন তথ্য জানতে পারে মিরাজ। পরে মিরাজ বিষয়টি ঝর্ণাকে জানালে তাদের মধ্যে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝর্ণাকে হত্যার পরিকল্পনা করে মিরাজ। গত ২৪ ডিসেম্বর মিরাজের নিজ ঘরে নিয়ে ঝর্ণাকে হত্যার পর ঘরের বাথরুমে কাপড় দিয়ে ঢেকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, দুপুরের পর থেকেই মিরাজ থানার সামনে অনেকটা মানসিক ভারসাম্যহীনভাবে ঘুরাঘুরি করছিল। তার ঘুরাঘুরি সন্দেহজনক হওয়ায় থানার ভেতরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি তার প্রেমিক ঝর্ণাকে খুন করার কথা পুলিশকে জানান।

তিনি আরও বলেন, ঝর্ণাকে ধারালো বটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে হত্যা করে কাপড় দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় প্রেমিক মিরাজ গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/টিকে/এনএস