Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার


১৫ জানুয়ারি ২০২৪ ১৮:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে পতেঙ্গা থানার স্টিল মিল হাউজিং কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাফর ইকবাল জসিম (৩২) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। পতেঙ্গার স্টিল মিল হাউজিং কলোনি এলাকায় একটি ভবনে ভাড়া থাকেন এবং সেখানে একটি বিদ্যালয়ের শিক্ষক জসিম। ধর্ষণের শিকার ১১ বছর বয়সী শিশুটির বাসাও পতেঙ্গার একই এলাকায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে জানান, শিশুটির মা-বাবা পোশাক কারখানায় চাকরি করেন। ‘সারাদিনের স্কুল’ হিসেবে বিশেষায়িত একটি বিদ্যালয়ে পড়ত। সকালে বিদ্যালয়ে গিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে যেত।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘গত ৯ জানুয়ারি বিদ্যালয়ের বিশ্রামকক্ষে শিশুটিকে নিয়ে ধর্ষণ করেন জসিম। পরের তিন দিনে তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন। একপর্যায়ে বিষয়টি ওই শিশু গতকাল (রোববার) তার মাকে জানায়। মায়ের অভিযোগের ভিত্তিতে আজ (সোমবার) ভোরে অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

জসিমের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান ওসি।

সারাবাংলা/আইসি/টিআর