Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোমেন চন্দের ৮২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সারাবাংলা ডেস্ক
৮ মার্চ ২০২৪ ১৭:৩৬

ঢাকা: বাংলার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহিদ, মার্কসবাদী সাহিত্যিক, রেল শ্রমিক ইউনিয়ন এবং প্রগতি লেখক সংঘের নেতা শহীদ সোমেন চন্দের ৮২তম মৃত্যুবার্ষিকীতে অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষীবাজারের হৃষিকেশ দাস রোডে কদমতলায় অস্থায়ী বেদিতে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা বিকাশ সাহার সঞ্চালনায় সোমেন চন্দের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন প্রগতি লেখক সংঘের নেতা ও সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি কমরেড শামসুজ্জামান হীরা, সিপিবি সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খান, সোমেন চন্দ চর্চা কেন্দ্রের সংগঠক অধ্যাপক আব্দুস সেলিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলসহ অন্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো