Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রীলংকার দারুণ শুরুর পর তানজিম সাকিবের তিন উইকেট

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৫:৪৭

সাকিবের তিন উইকেটে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

মোস্তাফিজুর রহমানের বাজে ফর্মের সুবাদে একাদশে জায়গা পেয়েছেন তিনি। দলে ফিরেই দারুণ ফর্মের আভাস দিয়েছেন পেসার তানজিম সাকিব। শ্রীলংকার দুই ওপেনারের দুর্দান্ত সূচনার পর সাকিবের তিন ওভারে তিন উইকেটের সুবাদে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

টসে জিতে চট্টগ্রামে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলংকা। শুরুটাও দারুণ করেছিলেন দুই লংকান ওপেনার। নিশানকা ও আভিসকা ফার্নান্দো উড়ন্ত সূচনা করেছিলেন ইনিংসের। তাসকিন-শরিফুলদের উপর ছড়ি ঘুরিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন এই দুই ওপেনার। ৯ ওভারের মাঝেই ৭০ রান পেরোয় তাদের ইনিংস।

তখনই বোলিংয়ে আসেন সাকিব। প্রথম ওভারেই ফেরান ফার্নান্দোকে, ভাঙ্গেন ৭১ রানের জুটি। ৩৩ রান করা ফার্নান্দো ফিরেছেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে। পরের ওভারে আবার আঘাত হানেন সাকিব। ২৮ বলে ৩৬ রান করা নিশানকা আউট হয়েছেন সৌম্যর হাতে ক্যাচ দিয়ে। নিজের তৃতীয় ওভারে আবারও উইকেট পান তানজিম সাকিব। এবার ৩ রান করা সামারাবিক্রমাকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি, মুশফিক উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন।

বিজ্ঞাপন

দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে শ্রীলংকা। ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে লংকানরা। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তানজিম সাকিব।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো