Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূবাইলে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ২৩:৩৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ০০:০৪

গাজীপুর: মহানগরীর পূবাইলে একটি গেঞ্জি কারখানায় আগুন লেগেছে। বর্তমানে সেখানে আগুন নিয়েন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পূবাইলের তালটিয়া এলাকার একটি গেঞ্জি কারখানায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তীব্রতা আরও বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোদ্দার বলেন, ‘মঙ্গলবার রাতে পূবাইলে একটি গেঞ্জি কারখানায় আগুনের খবর পাই। আগুনের তীব্রতা বাড়ায় টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সারাবাংলা/পিটিএম