Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যামিলি কার্ডে সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রতারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ০৯:৫০ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৯:৫১

ভুক্তভোগী কর্মকর্তা জাকির হোসেন।

নীলফামারী: কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্বেচ্ছাসেবী নিয়োগের নামে আবেদনকারীদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ কাজে বিশ্বাসযোগ্যতা অর্জনে তারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে।

প্রতারণার বিষয়টি জানতে পেরে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেছেন ওই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিজেই।

জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি ও তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগে আবেদন গ্রহণের পর এক ধাপের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। পরে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়। এ সুযোগে একটি প্রতারক চক্র উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া নম্বর (০১৩০৫৫৩০৯৩৫) দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করার আশ্বাস দিয়ে টাকা দাবি করতে শুরু করে। বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবেদনকারীদের সতর্ক করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত নম্বরে কল করা হলে তিনি প্রথমে নাম-ঠিকানা ও সিরিয়াল নম্বর জানতে চান। পরে পাঁচ মিনিটের মধ্যে পুনরায় যোগাযোগ করবেন বলে জানান। কিছুক্ষণ পর তিনি আবার ফোন করে রেজাল্টের আগে ৫ হাজার টাকা এবং রেজাল্ট প্রকাশের পরে আরও ৫ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা বিকাশ নম্বরে পাঠাতে বলেন।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘একটি প্রতারক চক্র আমার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করার আশ্বাস দিয়ে টাকা দাবি করছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কাজ করছি।’

এবিষয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন, তিনি এব্যাপারে একটি জিডি করবেন সেটি প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর