Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬ ১০:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১২:৪৭

বিস্ফোরণের মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: রয়টার্স

উত্তর ইরাকের ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এই গ্যাসক্ষেত্র থেকে ওই অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, উত্তর ইরাকের কুর্দি–অধ্যুষিত অঞ্চলের সুলাইমানিয়ায় অবস্থিত ওই গ্যাসক্ষেত্রে সোমবার (২৭ জুলাই) দিবাগত শেষ রাতের দিকে হামলা চালানো হয়।

প্রায় একই সময়ে ২০০ কিলোমিটার দূরে কুর্দি–শাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ উত্তর ইরাকের এরবিলে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আল জাজিরাকে পুলিশের সূত্র জানিয়েছে, উত্তর ইরাকের এরবিলের উত্তর-পূর্বে অবস্থিত খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্য করে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ইরানি ড্রোনের সন্দেহভাজন এ হামলার জবাবে এরবিলের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে। লক্ষ্যবস্তু করা এলাকাগুলো ও এর আশপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর