Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের মান্নানের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২০:৫২

সুনামগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ অক্টোবর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র তার জামিন নামঞ্জুর করেন। এদিন এম এ মান্নানের জামিন শুনানির দিন ধার্য ছিল।

অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে না পারায় তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষ-বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রীর নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সাবেকমন্ত্রীর শুনানির দিন ধার্য করা হয়। মান্নানের পক্ষের আইনজীবীরা তৃতীয় বারের মতো জামিন চাইলে এর বিরোধিতা করেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মান্নানের পক্ষের আইনজীবী শফিকুল বলেন, আজ সাবেকমন্ত্রীর জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলা দায়ের করেন। এই মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে যৌথবাহিনীর অভিযানে মান্নানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের ১৬ দিন পর শনিবার (৫ অক্টোবর) দুপুরে সাবেক এই মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

সারাবাংলা/এমপি/ইআ