Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর গুলশানে আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২৩:৫৪

ঢাকা: রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার ৫ম তালা একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর