Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদ গ্রেফতার


৬ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩৩

রাজশাহী: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইএস থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় আসাদকে গ্রেফতার করা হয়েছে।

তাকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। আর আগে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।