Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ২৩:১১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১০:৫৪

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গফুর আলী (৮৫) ও হাবিজার রহমান (৫২) নামে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গফুর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া (আকনপাড়া) গ্রামের মৃত্যু মহর আকন্দের ছেলে। হাবিজার রহমান পলাশবাড়ী উপজেলার উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার সাদুল্লাপুর ও দুপুরে পলাশবাড়ী উপজেলায় পৃথক ঘটনা দুটি ঘটে।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, আব্দুল গফুর পাশের কোনাপাড়া গ্রামে তার শ্বশুর মৃত মাছিম উল্লার বাড়িতে থাকতেন। সন্ধ্যায় বাড়ির বাইরে থাকা বাঁশের সঙ্গে ঝোলানো বৈদ্যুতিক বাল্বের সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পলাশবাড়ীর মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল রিপন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে গতকাল রাতে হাবিজারের একটি ঘর হেলে পড়ে যায়। আজ (রোববার) দুপুর ২টার দিকে ওই ঘর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ আলী। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/টিআর