Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবেও হারল দল

স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৪ ০৯:৩৬

লস অ্যাঞ্জেলসের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন তিনি। সাকিব আল হাসানের নেতৃত্বে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল দল। দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরেও জিততে পারল না লস অ্যাঞ্জেলস। টেক্সাস গ্ল্যাডিয়েটরসের কাছে ৪ উইকেটে হেরে টানা দুই ম্যাচেই হারের স্বাদ পেলেন সাকিবরা।

ডালাসে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা পায় লস অ্যাঞ্জেলস। দলীয় ৪৯ রানের মাথায় ক্রিজে নামেন সাকিব। টিম ডেভিডকে নিয়ে মাত্র ২৯ বলে ৭৭ রানের জুটি গড়েন সাকিব। সাকিব নিজে করেছেন ১১ বলে ২০ রান। ৩ চার ও এক ছক্কায় সাকিবের স্ট্রাইক রেট ছিল ১৮১.৮২। ১০ ওভার শেষে সাকিবের দল তুলেছে ৩ উইকেটে ১২৬ রান।

বিজ্ঞাপন

জবাবে টেক্সাসও দারুণ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেছে। সাকিবই শুধু বলে হাতে কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন। ৩ ওভার বল করে সাকিব দিয়েছেন ৩৭ রান। তবে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ২ উইকেট। সাকিব প্যাভিলিয়নে ফেরান ডেভিড মালান ও নিক কেলিকে।

শেষ পর্যন্ত ৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টেক্সাস।

সারাবাংলা/এফএম