Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই: আইজিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৬:২৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১৯:১৫

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেছেন, অন্যান্য বছরগুলোর চেয়ে এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করা হয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধেও পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেন, হিজবুত তাহরীত মূল মিডিয়া স্বমন্বায়ককে আমরা গ্রেফতার করেছি। তথাকথিত পতাকা নিয়ে হঠাৎ করে যারা ঝটিকা মিছিল করেছে তাদের তিনজনকে আমরা গ্রেফতার করেছি। সুতরাং জঙ্গি তৎপরতা করার কোনো সুযোগ নেই। আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত আছে।

বিজ্ঞাপন

এখন কিছু সংগঠন উন্মুক্ত ভাবে মিছিল করছে উল্লেখ করে তিনি বলেন, যেখানে অনেকে সোশাল মিডিয়ায় বলছে এটা আইএসআই-এর পতাকা।

সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যখন এতো বড় ধর্মীয় উৎসব পালন হচ্ছে সেই ক্ষেত্রে কোন থ্রেট আছে কি না? এমন প্রশ্নের জবাবে ময়নুল ইসলাম বলেন, একটা হচ্ছে যারা স্বাধীনভাবে দেশীয় বা তাদের মতামত তুলে ধরতে চায়… আপনারা জানেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসন… সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে। সেটির একটি পক্ষ আছে। স্বাধীনভাবে আমরা যদি দেখি, প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা… সেটা আমরা দেখতে চাই। কিন্তু কেউ এই বাংলাদেশে জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব-আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, জেল থেকে জামিনে জঙ্গি সদস্যদের মুক্তির যে বিষয়টা বলা হচ্ছে সেটা আসলে বিগত সরকারের আমলের। তারা কোন কারনে তখন বের হতে পারেনি বা বের হয়নি। আর যারা বের হয়েছে তাদের উপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোন সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই।

এবার নিরাপত্তা অন্যান্যবারের তুলনায় জোরদার করা হয়েছে এমন কোনো নাশকতার তথ্য আছে কিনা? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। কিন্তু তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেনো কেউ ফাইদা লুটতে না পারে।

সারাবাংলা/জেআর/ইআ