Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গোৎসবে নিরাপত্তায় জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৭:৩০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪১

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবে নিরাপত্তা দিতে দেশের জেলা, উপজেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবার সারাদেশে সাড়ে ৩১ হাজারের বেশি মণ্ডপে পূজা উৎযাপন করা হবে। এসব মন্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই।’

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ময়নুল ইসলাম আরো বলেন, ‘সংখ্যাটা কম বেশি হতে পারে, এবার প্রায় সাড়ে ৩১ হাজার পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। এসব পূজা মণ্ডপে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। পূজার আগে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। ইতিমধ্যে আনসার ও ভিডিপি মোতায়ন করা হয়েছে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়ন আছে তারাও পূজার দায়িত্ব পালন করবেন। আমাদের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সবসময় কাছাকাছি দূরত্বে থাকবে। আনসার বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কাজ করছেন। এতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতার সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে, সেই ব্যবস্থা আমাদের চালু আছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারও (এনটিএমসি) কাজ করছে।’

পূজা মণ্ডপ কম বেশি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবছরই পূজা মণ্ডপ কম বেশি হয় বিভিন্ন কারণে। এবার কিন্তু ঢাকায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। যেসব পূজা মণ্ডপ ঝুঁকি মনে হয়েছে, সেসব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু সব জায়গায় এটি করা সম্ভব হয়নি। এটা নিয়ে শঙ্কার কিছু নেই।’

সারাবাংলা/জেআর/এসআর