Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি তানভীর ইমামকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ২৩:২১

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।

এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ