Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগমারার সাবেক এমপি কালামের রিমান্ড আবেদন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১১:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট আদালতে তোলা হলে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের কার্যালয়ের পরিদর্শক আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। মঙ্গলবার দুপুরের পর সংশ্লিষ্ট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন বলেও জানান পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা পাঁচটি মামলায় তাকে আসামি করা হয়। ৫ আগস্ট থেকেই আত্মগোপনে থাকা সাবেক এই এমপিকে গত বুধবার ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/ইআ