Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজার মতো ধ্বংসযজ্ঞ হবে— লেবাননকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২৪ ১৮:২৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ২১:৩৭

গাজার মতোই লেবানন ধ্বংসের মুখে পড়তে পারে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এই হুমকি দেন। খবর বিবিসির।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘গাজার মত ধ্বংসযজ্ঞ আর দুর্ভোগ এড়াতে চাইলে লেবাননের নাগরিকদের উচিত দেশ থেকে হিজবুল্লাহকে বিতারিত করা।’

তিনি বলেন, ‘একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে রক্ষার একটি সুযোগ আছে। এই যুদ্ধ লেবাননকে ধ্বংস ও দুর্ভোগের দিকে নিয়ে যাবে, ঠিক যেমনটা আমরা গাজায় দেখছি। লেবাননের জনগণ, আমি আপনাদের বলছি, দেশকে হিজবুল্লাহর হাত থেকে মুক্ত করুন, যাতে এই যুদ্ধ শেষ হয়।’

বিজ্ঞাপন

গত মাস থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিমান হামলার সঙ্গে চলছে স্থল অভিযানও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় এ পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। সেসময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হিজবুল্লাহ। এর পর থেকে সীমান্ত এলাকায় হিজবুল্লাহ আর ইসরায়েলের সঙ্গে মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

এদিকে, হিজবুল্লাহর যোদ্ধারা টানা তিন দিন ধরে ইসরায়েলের হাইফার দিকে রকেট নিক্ষেপ করছে। এতে করে ১২ জন আহত হয়েছে।

সারাবাংলা/এইচআই/পিটিএম