Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ০৮:২৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০৯:৩৯

পিরোজপুর: পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাত ২টার দিকে সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

পিরোজপুর সদর থানারন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কুয়াকাটা থেকে নাজিরপুরগামী প্রাইভেটকারটি বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে চার শিশুসহ আটজন নিহত হন। গাড়িতে থাকা আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ