Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১৪৭

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪ ০৯:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৯

নাইজেরিয়ায় জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (১৬ অক্টোবর) দেশটির রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে শিশুসহ ১৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেছেন, স্থানীয় সময় বুধবার রাতে জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। এ সময় হঠাৎ ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে এবং মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

জিগাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা বলেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে।

সারাবাংলা/ইআ