Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই দিনে ট্রাফিক আইনে ১৭৭৯ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১৭:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৬

ছবি: সারাবাংলা/ হাবিবুর রহমান

ঢাকা: গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৭৭৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানের সময় ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান

তিনি বলেন, বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ছবি: সারাবাংলা/ হাবিবুর রহমান

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো