Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ০২:১৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৬

ঢাকা: সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাকে বনানী থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ইমরান আহমদকে জনসমক্ষে দেখা যায়নি। ইমরান আহমদ ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিরু সঙ্গে সরাসরি জড়িত আছেন। তিনি তৃতীয়, পঞ্চম, উপনির্বাচন (সেপ্টেম্বর ১৯৯৬), নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম