Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১০:৪১ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৪:২১

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতারা।

সোমবার (২১ অক্টোবর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন নেতারা।

মিছিলে সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদদীন, মুহাম্মদ আনোয়ার হোছাইন, ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পারভিন মিশু ও লাবনী চৌধুরীসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমপি