ঢাকা: পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটক করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি ব্যক্তিগত সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ইমিগ্রেশনের হেফাজতে আছেন।