Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ফিরলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

দেশে ফিরেছেন মির্জা ফকরুল। ছবি: সারাবাংলা

ঢাকা: ১১ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে, গত ৩০ নভেম্বর সস্ত্রীক লন্ডন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দিনের এ সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের রাজনীতি, অন্তর্বর্তী সরকার, আগামী নির্বাচন, দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া লন্ডনে বাঙালি কমিউনিটির সঙ্গেও কয়েক দফা মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সফরকালে যুক্তরাজ্যের লন্ডনে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের বৃটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বারশিপ দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

সারাবাংলা/এজেড/এমপি/আরএস