Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২০:২৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ০০:১৪

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং তাদের সঙ্গে থাকা পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।

বিজ্ঞাপন

হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন দাবি করে নজরুল ইসলাম বলেন, এ সময় পিচ্চি রিয়াদ তাকে ‘জামায়াত-শিবির করি’ বলে মন্তব্য করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, হারুন ও তার সহযোগীরা তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন মনে করে ভুলবশত ওই ব্যক্তিদের ওপর গুলি চালান।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে ৩ জন ছররা গুলিতে আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর