Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৩৭ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২২:৪৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

নিহত গৃহবধূ হালিমা বেগমের স্বজনদের আহাজারি। ছবি: সারাবাংলা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নিখোঁজের ৩৭ দিন পর আলু খেতের মাটিচাপা থেকে গৃহবধূ হালিমা বেগমের (৩৪) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলু খেত থেকে মরদেহের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাটি খুড়ে মরদেহ দেখতে পায়।

নিহত গৃহবধূ হালিমা বেগম সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণ কান্দি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

পরিবারিক সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর থেকে গৃহবধূ হালিমা বেগম নিখোঁজ ছিলেন। শহরের একটি হাসপাতালে অসুস্থ এক আত্মীয়কে দেখতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অপহরণ মামলা করেন পরিবার।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর