Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ৯ টা ৫ মিনিটে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

বৈঠকের সিদ্ধান্তগুলো মঙ্গলবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন মির্জা ফখরুর ইসলাম আলমগীর— এমনটি জানানো হয়েছে গণমাধ্যমকে।

সারাবাংলা/এজেড/এসআর