Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমানা নির্ধারণসহ ১১ বিষয়ে ইসির বৈঠক কাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৮

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচনে সাংবাদিকদের নীতিমালা পর্যালোচনা, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসবে কমিশন।

জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধান নির্বানচ কমিশন (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্মকর্তারা উপস্থিত থাকবেন। এটি বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসির উপসচিব মো.শাহ আলম সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৩০টি আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এ টি এম শামসুল হুদা কমিশন। এরপর এ টি এম শামসুল হুদার আমলে আসন অবিকল বহাল রেখে টুকটাক আসন বিন্যাস করে দায়িত্ব শেষ করে গেছে পরবর্তী কমিশন। নতুন কমিশন গঠনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ২০০৮ সালের আগের সীমানা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে।

কমিশন সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে। সেগুলো হলো-

  • ভোটার তালিকা আইন, ২০০৯ পর্যালোচনা;
  • জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ পর্যালোচনা;
  • বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত/পদ্ধতি/সীমাবদ্ধতা পর্যালোচনা;
  • নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৩ এবং গাইডলাইনস ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার এন্ড ফরেন মিডিয়া পর্যালোচনা,
  • নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা;
  • ডিআরএস সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা;
  • ব্ল্যাঙ্ক কার্ড সরবরাহ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা;
  • প্রস্তাবিত জাতীয় নির্বাচনি পদক নীতিমালা, ২০২৫ এর উপর আলোচনা;
  • আইডিইএ ২য় পর্যায় প্রকল্পের মেয়াদ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা;
  • নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ বিষয়ে আলোচনা এবং বিদ্যমান সম্মানী/ফি কাঠামো পর্যালোচনা;
  • নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা;

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো