Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিনদিনের সফরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২১:৩৯ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১১:৪৫

ইউরোপীয় ইউনিয়ন কমিশনার হাদজা লাহবিব – ( ছবি : সংগৃহীত)

ঢাকা: তিন দিনের সফরে ঢাকায় এসে‌ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

শ‌নিবার (১ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইইউর কমিশনার হাদজা লাহবিবকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ‌নিবার বিকেলে ঢাকায় পৌঁছে কমিশনার লাহবিব কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গে‌ছেন। সেখা‌নে রো‌হিঙ্গ‌া শরণার্থী, স্থানীয় বাসিন্দাসহ স্থানীয় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

ঢাকা সফরকালে লাহবিব অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/আরএস