পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও নানা বার্তা সংবলিত ফেস্টুন। এ ছাড়া কারও কারও গায়ে ছিল সাদা টি-শার্ট, মাথায় সাদা ক্যাপ। বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আয়োজনে এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রার পুরো পথে মুখরিত হতে থাকে ‘নারায়ে তাকবীর’ ও ‘নারায়ে রিসালাত’সহ নানা ধর্মীয় স্লোগান। নবীপ্রেমের আবেগ ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয় এক ভিন্ন আবহ। আর এই জশনে জুলুসের ছবি ফ্রেমবন্দি করেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প / ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুস
সারাবাংলা/পিটিএম