Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক পুলিশকে মেরে নাক ফাটানোর অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২৩:২১ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২৫

গ্রেফতার। প্রতীকী

যশোর: ট্রাফিক পুলিশ সদস্যকে মেরে নাক ফাটানোর অভিযোগে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে শহরের দড়াটনায় ল্যাব এইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য শহিদুল ইসলাম শহরের জেল রোডে ঢোকার মুখে ল্যাব এইড হাসপাতালের সামনে ডিউটি করছিলেন। ওই সময় রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল শাওন। রাস্তায় যানজট তৈরি হলে ওই পুলিশ সদস্য তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন। তখন শাওন ওই পুলিশ সদস্যের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে শাওন ঘুষি দিয়ে ট্রাফিক সদস্যের নাক ফাটিয়ে দেন। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে।

বিজ্ঞাপন

কোতয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল জানান, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। শাওনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম