Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজান শুরু, অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১০:৪৮ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১১:৪৪

ঢাকা: আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। মুসলমানদের সিয়াম সাধনার এই মাসে সরকারি অফিসের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বছরের মত এবারও রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

রোববার (২ মার্চ) সে অনুযায়ী প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সকাল ৯টা থেকেই অফিস শুরু হয়েছে।

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রমজান ছাড়া সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সিদ্ধান্ত অনুযায়ী রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

বিজ্ঞাপন

এদিকে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্টও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

সারাবাংলা/জেআর/এমপি