Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মার্চ ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৩১

সুনামগঞ্জে গ্রেফতার ৬

সুনামগঞ্জ: জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া (৪৫), ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খোকন (৫৮), সলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ (৪৫),  আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আনোয়ার হোসেন শাহ (৫২), মাদক ব্যবসায়ী আবু হানিফা (৩০) এবং মাদক ব্যবসায়ী মো. সাব্বির আলম (২৮)।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ