Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:৫১

দিবসটি উপলক্ষ্যে খুলনার বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

খুলনা: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রোববার (২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে খুলনার বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি।’

তিনি বলেন, ‘আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ দিব। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা করব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা দ্বায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা করব।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন খুলনার জেলা নির্বাচন অফিসার মো. ফারাজী বেনজীর আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সারাবাংলা/এইচআই